কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১১৮ পরিবারে হাঁস, ঔষধ ও খাদ্য বিতরণ
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১১৮ জন উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ২৩টি হাঁস, ঘর নির্মাণের উপকরণ, দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই কার্যক্রম বাস্তবায়ন করেছে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ, আবদুল মুমিন, ইউপি সদস্য মোতাহের আলি, হাতিম মিয়া, সালেহ আহমেদ, রামকৃষ্ণ চ্যাটার্জী, মকবুল আলি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে বলেন, “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ১১৮টি পরিবারের মাঝে হাঁস, ঘর নির্মাণ উপকরণ, ৭৫ কেজি দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ প্রকল্প তাদের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণও এসব উপকারভোগীদের দেয়া হচ্ছে এবং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হবে।
Related News
মৌলভীবাজারে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের অদূরের একটি জঙ্গল থেকে আব্দুলRead More
কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন লোকনাথ সেবা সংঘ,Read More



Comments are Closed