Main Menu

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের (২০২৪-২৫ সেশন) ক্লাস শুরু হবে আগামী ৭ জুলাই।

গত রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

Manual1 Ad Code

তিনি বলেন, এবার গুচ্ছ থেকে বেরিয়ে আমরা স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছি। প্রথমবারের মতো দেশের ৫টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ সকলে নিরলস পরিশ্রম করেছেন। যার ফলে আমরা সুন্দর একটি পরীক্ষা নিতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান প্রো ভিসি।

Manual6 Ad Code

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ৭ জুলাই শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্ত্বা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০ জন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code