জৈন্তাপুরে ৭টি ভারতীয় চোরাই মহিষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৭টি বড় আকারের মহিষ জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় হাওর থেকে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে দশ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
তিনি আরও বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed