সেনাবাহিনীর উপর হামলা, জৈন্তাপুর বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে হাজির হন।
প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই পণ্য ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed