সিলেটে করোনায় একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স প্রায় ৬৯ বছর। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
তিনি করোনার জন্য বিশেষায়ীত শহিদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি।
বর্তমানে সিলেটে সনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮জন হাসপতালে চিকিৎসাধীন।
এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন।
অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
Related News
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed