দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ১৮ মাসের শিশু মরিয়ম আক্তার। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাচলারটেক গ্রামের লিয়াকত আলীর মেয়ে।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, শনিবার (২৯ জুন) সকালে নিজ বাড়ির উঠানে বাড়ির শিশুদের সঙ্গে মরিয়ম আক্তার খেলা করছিল। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি তাঁরা। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় শিশু মরিয়মের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed