Main Menu

জৈন্তাপুর সীমান্তে ১৪ জন রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশইন করেছে বিএসএফ

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্তে ১৪ জন রোহিঙ্গা নাগরিক সহ ৩১ জনকে পুশইন করেছে বিএসএফ।

Manual7 Ad Code

২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪জন রোগিঙ্গা নাগারিক ও ২৭ জুন শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ।

Manual5 Ad Code

১৯ বিজিবি সূত্রে জানা যায়, ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১৩০১ নং আন্তর্জাতিক সীমান্ত পিলার হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৬ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পুশইনকৃত অবস্থায় ১৪ জন রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। বিজিবি তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) বলে নিশ্চিত করে ১৯ বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ৪জন পুরুষ, ৪ জন নারী, ৬জন ছেলে শিশু রয়েছে। গত ৫/৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প হতে তারা পালিয়ে ভারতে গিয়েছিলো।

Manual6 Ad Code

অপরদিকে ২৭ জুন শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার কেন্দ্রী সীমান্তের ১২৮২ এর ৮নং সাব পিলার এলাকা দিয়ে আরও ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে বিএসএফ। ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহল টিম তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত করে ৪৮বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, শুক্রবার ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহলদল বাংলাদেশের ২শ গজ অভ্যন্তর হতে ১৭ জন নাগরিককে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৭জনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

Manual7 Ad Code

১৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটককৃত ১৪ জন রোহিঙ্গাকে নাম, পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code