তাহিরপুরে আ.লীগ নেতা ইউনুছ আলী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে কাউকান্দি বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে থানা পুলিশের তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, বড়দল দক্ষিন ইউনিয় পরিষদ চেয়ারম্যান উইনুছ আলী গত ৪ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তাহিরপুরে দায়ের করা এক মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়াও সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় হত্যা মামলায় পলাতক আসামি তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ৪ আগস্ট তাহিরপুরে নাশকতার এক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed