Main Menu

দিরাইয়ে চারদিন ধরে কিশোর নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌরসভার নতুন বাগবাড়ী এলাকার এক কিশোর চারদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরের নাম জিহাদ (১৬)। সে মা-বাবার একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুন (শনিবার) সকাল ৯টার দিকে জিহাদ বাড়ি থেকে ভাত খেয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৯৮৬।

নিখোঁজ জিহাদের মামা ফারুক আহমদ মঙ্গলবার বিকেলে জানান, আমার ভাগ্নে জিহাদ চারদিন ধরে নিখোঁজ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আশপাশে অনেক খোঁজ করেছি, কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি। আমরা খুবই উদ্বিগ্ন। দ্রুত তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, কিশোরত মোবাইল ফোন সাথে না থাকায় লোকেশন ট্র্যাকিং করা যাচ্ছেনা।

কেউ জিহাদ সম্পর্কে তথ্য জানলে নিকটস্থ থানায় বা ০১৭২৮২৯১৮১৭ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।

Share





Related News

Comments are Closed