সিলেটের জালালাবাদ থেকে কিশোরী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী আবাসিক এলাকা থেকে সাবনী সিকদার (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২২ জুন রবিবার বেলা ৩ টার দিকে সে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ কিশোরী সাবনী সিকদারের পিতা মোঃ শামীম সিকদার এ ঘটনায় জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ZPDBRD 1124, তারিখ: ২৩-০৬-২০২৫। তিনি জানান, অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি।
সাবনী সিকদারের বয়স ১৫ বছর। তার গায়ের রং উজ্জ্বল, উচ্চতা ৫ ফুট এবং ওজন আনুমানিক ৪৫ কেজি। সে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে পারে এবং স্থানীয়ভাবে সিলেটি ভাষায় অভ্যস্ত।
নিখোঁজের সময় তার পরনে কী ছিল তা জানা যায়নি। তবে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, সে কোনো অজানা কারণে বিপদে পড়তে পারে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে জালালাবাদ থানায় অথবা সরাসরি তার পিতার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: মোঃ শামীম সিকদার, মোবাইল: ০১৭২১৫৯০৬৭৬, ঠিকানা: দুসকী আ/এ, ওয়ার্ড নং ৩৭, জালালাবাদ, সিলেট।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed