কমলগঞ্জে গলায় দড়ি দিয়ে যুবতীর আত্মহনন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও গ্রামের সুমাইয়া আক্তার (২১) নামে এক যুবতী ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে।
পুলিশ নিহত যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
গত শনিবার (২১ জুন) বিকাল ৪ টায় সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী যুবতী সোনারগাঁও গ্রামের লোকমান মিয়ার মেয়ে ।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মসুদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed