ইরানকে শান্তি স্থাপন করতে হবে, না হলে বড় হামলা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।
কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
ভাষণে ট্রাম্প বলেন, আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed