মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি পূনর্গঠন করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. আশিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাও. আনোয়ার বিন মুকাদ্দাস এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফিজ উবায়দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাও. মুজিবুর রহমান, সাধারণ কেয়ার টেকার হাফিজ মাও.মাসুম আহমদ, সাধারণ কেয়ার টেকার জনাব আব্দুল আলীম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রীস আহমদ জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাও. মুফতি গাজী মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা আশিকুর রহমান-কে সভাপতি, ক্বারী মাওলানা আনোয়ার বিন মুকাদ্দাস-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা আহমদ ইয়াকুব-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed