উত্তীর্ণদের জন্য ই-প্রত্যয়নপত্র ও সংশোধনে নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড এবং তথ্য সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (১৭ জুন) এনটিআরসিএ-এর পরিচালক ও যুগ্মসচিব কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলছে। নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রার্থীরা রোল নম্বর, ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ-এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের সময়সীমা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
যে সকল প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে নাম, পিতার নাম, মাতার নাম বা স্থায়ী ঠিকানা সংক্রান্ত কোনো তথ্য ভুল রয়েছে, তাদেরকে ই-প্রত্যয়ন ডাউনলোড করার পর নির্ধারিত ফি ও নির্ধারিত আবেদন ফর্মসহ সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া, যেসব প্রার্থীর জন্ম তারিখ ভুল থাকায় তারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় আবেদন করতে পারছেন না, তাদেরকে ই-প্রত্যয়ন ডাউনলোড না করেই নির্ধারিত ফি ও আবেদন ফর্মসহ জন্ম তারিখ সংশোধনের আবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা রোল নম্বর, ব্যাচ ও জন্মতারিখ ব্যবহার করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনটিআরসিএ প্রার্থীদের তথ্য যাচাই ও সংশোধনের ক্ষেত্রে সময়মতো যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করেছে, যাতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কোনো জটিলতা না ঘটে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed