সোমবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ১৬ জুন (সোমবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের শঙ্কাও রয়েছে।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) এবং কোথাও কোথাও অতিভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতিভারী বৃষ্টিপাতের ফলে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার এবং পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।
Related News
১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনেRead More
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেনRead More



Comments are Closed