ইসরায়েলে ইরানের হামলায় নিহত বেড়ে ১০, আহত ২ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় এখন পর্যন্ত ১o জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
শনিবার (১৪ জুন) দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক মিসাইল আঘাত হানে। এ ঘটনায় ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আল-জাজিরা বলছে, হাইফা ও তেল আবিব শহরসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২০০। এছাড়া বাত ইয়াম শহরের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের একটি ভবনের ৩৫ জন নিখোঁজের মধ্য থেকে ৭ জন এখনও নিখোঁজ আছেন, বাকিদের উদ্ধার করা হয়েছে।
রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায়। ইরানি মিসাইল হামলায় হাইফার পূর্বে তামরা শহরের একটি জ্বালানিকেন্দ্রে আগুন ধরে যায়। মূলত ইসরায়েলের বিভিন্ন জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইরান বলছে, হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র। ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই।
ইরান অবশ্য ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল। কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল।
এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা করে ইসরাইল। এ ছাড়াও বন্দর আব্বাস লক্ষ্য করে হামলা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুত কেন্দ্রের।
এ কেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় ইরানের রাজধানী তেহরানে। ইরানের প্রতিরক্ষা দপ্তরও ইসরায়েলের হামলার শিকার হয়।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed