দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৯২ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। নতুন এ দাম রোববার (১৫ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ২২ ক্যারেট: ১,৭৪,৫২৮ টাকা, ২১ ক্যারেট: ১,৬৬,৫৯৭ টাকা, ১৮ ক্যারেট: ১,৪২,৮০২ টাকা, সনাতন পদ্ধতি: ১,১৮,১৬৮ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
এর আগে ৬ জুন স্বর্ণের দাম বাড়িয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। তারও আগে, ২৩ এপ্রিল প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ স্বর্ণের দাম।
Related News
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে টানা চার দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণাRead More
লিটারে ৪ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছেRead More



Comments are Closed