শ্রমিকদল নেতা নুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব নুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, “যেই অপরাধী হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধীকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে কেউ পার পাবে না—বিএনপি সবসময় মজলুমের পক্ষে থাকবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এই নির্মম হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
বিএনপি নেতারা নুরুল ইসলামের আশু সুস্থতা কামনা করেন এবং তাঁর ওপর এই বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed