মৌলভীবাজারে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শিখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হনমিদপুর গ্রামের বাসিন্দা বাব ব্রীক্স এর মালিক বাবুল আহমদ (৫৮) ও তার মেয়ে হালিমা আক্তার (১৮)। হালিমা ঢাকা ভিখারুননেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, বাবুল আহমদ তার ২য় মেয়ে হালিমাকে সাঁতার শিখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা পানির গভীরে গিয়ে আর উঠেননি।
বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল আহমদের ছোট ভাই বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed