সিলেটে ট্রাকচাপায় রিকশা যাত্রী নারী চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে রিকশা যাত্রী এক নারী চিকিৎসক মারা গেছেন। এ ঘটনায় রিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ জুন) বেলা পৌনে ১১টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। পরে বিকাল ৩টার দিকে হাসপাতালে ওই নারী চিকিৎসক মারা যান।
নিহত রহিমা খাতুন জেসি (২৭) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে।
রহিমা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও এসএসকেএস ক্লিনিকের ডিউটি ডাক্তার ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
তিনি জানান- দক্ষিণ সুরমার দিক থেকে কাজিরবাজার সেতু দিয়ে বেপরোয়া গতিতে আসা ট্রাক (নং সিলেট-ড ১১-৩১৭৯৯) একটি রিকশাকে চাপা দেয়। এসময় রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খাতুন জেসি ও চালক জাকিরুল ইসলাম গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে রহিমা খাতুন জেসি মারা যান।
রিকশাচালক জাকিরুল ইসলাম ওসমনাী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
ওসি বলেন- ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed