Main Menu

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে মানববন্ধন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিডিএস চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তারা বিডিএসদের পক্ষে প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন, অবৈধ কোয়াক ও অননুমোদিত ডেন্টাল প্র্যাকটিস বন্ধ এবং দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম পাঁচজন করে বিডিএস চিকিৎসক নিয়োগের দাবি জানান।

Manual8 Ad Code

তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সঠিক মান বজায় রাখতে প্রশিক্ষিত ডেন্টাল সার্জনের বিকল্প নেই। তাই জনস্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি।

Manual5 Ad Code

কলেজের অধ্যক্ষ ডা. পরিমল চন্দ্র মল্লিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ডা. মো. মুমিনুল হক, কোঅর্ডিনেটর ডা. মঞ্জুমা আক্তার জাকারিয়া, ডা. ফারিজা সাবরিনা, ডা. রেবেকা বিনতে জালাল, ডা. নিলয় আচার্য, ডা. মেহেদী হাসান আকঞ্জী, ডা. আসাদুর রহমান, ডা. সুভাদ্র রানীসহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code