Main Menu

পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা জাফলং-ডাউকি নদীতে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে স্বীকৃত এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য সংরক্ষণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২৭ জুলাই) রাতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

Manual7 Ad Code

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জাফলং-ডাউকি নদীতে পয়ঃপ্রণালী, কঠিন ও তরল বর্জ্য নিক্ষেপ বা অপসারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যান্ত্রিক, ম্যানুয়াল কিংবা অন্য যেকোনো পদ্ধতিতে পাথরসহ সব ধরনের খনিজ সম্পদ উত্তোলনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া স্টোন ক্রাশিং ও চুনাপাথর ক্রাশিং, অপরিকল্পিতভাবে কয়লা মজুদ বা পরিবহন, সব ধরনের যানবাহন চলাচল এবং যান্ত্রিক ডিভাইস, ক্রেন ও ড্রেজারের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

Manual7 Ad Code

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থলজ ও জলজ পরিবেশে বসবাসরত বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি ধরা বা শিকার, নদী ও জলাশয়ে মাছ ধরা কিংবা জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস করে—এমন যেকোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন বা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সব ধরনের কার্যক্রম, মাটি, পানি, বায়ু ও শব্দদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ডও এ এলাকায় করা যাবে না।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এ এলাকার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code