Main Menu

গোলাপগঞ্জে ৭ শহীদ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত ৭ শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলা পরিষদেের কনফারেন্স হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় তিনি বলেন, প্রশাসন সবসময় জুলাই শহীদ পরিবারের পাশে রয়েছে।

এরপর শহীদ তাজ উদ্দিন, শহীদ নাজমুল ইসলাম, শহীদ সানি আহমদ, শহিদ হাসান আহমদ, শহীদ গৌছ উদ্দিন, শহীদ মিনহাজ উদ্দিন ও শহীদ হাফিজ কামরুল ইসলাম পাবেল এর পরিবারের লোকজনদের হাতে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed