Main Menu

জৈন্তাপুরে নদী থেকে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদীর পানিতে ডুবে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো শামীম আহমেদ (২৫) উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক কালহাওড় গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বালু শ্রমিক শামীম উপজেলার সারিঘাট কাটাগাঙ নদীতে বালু উত্তোলন কাজে যান। এ সময় অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গণি। তিনি জানান, স্থানীয়ভাবে জানা যায় নিহত ব্যক্তি মৃগি রোগী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সম্পন্ন করেছে। তিনি আরো বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Share





Related News

Comments are Closed