জাফলংয়ের পিয়াইন নদীতে পড়ে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পাবেল মিয়া (২২) উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের করম আলীর ছেলে।
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আতাই মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা পাবেল মিয়া হঠাৎই করেই নদীতে পড়ে যান এবং পানির স্রোতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
পরে স্থানীয়রা বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বিট অফিসার এসআই ওবায়দুল্লাহ জানান, পাবেল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়তেন বলে তার পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এমনই কোনো মুহূর্তে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed