Main Menu

সিলেটে ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু শনিবার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পূণ্যভূমি সিলেটে নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ।

শনিবার (৩১ মে) বিকেল ৪টায় সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের নিজস্ব ভবনে হেপাটাইটিস ও অন্যান্য লিভার রোগের প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, সিলেট সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী।

Manual7 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর-এর নিবাসীদের বিনামূল্যে হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।

এদিকে সিলেটে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় করেন সিলেট লিভার ফাউন্ডেশনের শওকতুর রহমান সিইও ও ঢাকা লিভার ফাউন্ডেশনের জুনায়েদ পাইকার সিইও।

Manual5 Ad Code

মতবিনিময়কালে তারা জানান, দেশব্যাপী লিভার রোগের চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং বিশেষ করে সিলেট বিভাগের মানুষের সুবিধার্থে বাংলাদেশ সরকার সিলেটে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশকে একটি জমি প্রদান করেন। এই জমিতে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ নিজস্ব অর্থায়নে একটি স্থায়ী ভবন নির্মাণ করেছে। এই ভবনে নিয়মিত লিভার রোগের চিকিৎসা সেবা, সরকার অনুমোদিত ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ নিয়মিত এই কেন্দ্রে সেবা দেবেন। সেবা মূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

Manual1 Ad Code

তারা জানান, সিলেটে প্রতিষ্ঠিত এই নতুন লিভার সেন্টার লিভার রোগের চিকিৎসা ও প্রতিরোধে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবার পরিধি আরও প্রসারিত করবে এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

তারা সিলেটে প্রদত্ত এই জমিতে একটি আধুনিক সুযোগসুবিধা সমৃদ্ধ বিশেষায়িত ‘লিভার হাসপাতাল’ নির্মাণে সরকার এবং দেশে-বিদেশে অবস্থানরত দেশবাসীর কাছে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতার আহবান জানান।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code