৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে চিকিৎসক সংকট নিরসনে তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বৃহস্পতিবার বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পিএসসি জানায়, এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৭শ জন সহকারী সার্জন এবং ৩শ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
৪৮তম বিশেষ বিসিএসের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ফি: ২০০ টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ফি: ৫০ টাকা, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
এই বিসিএস পরীক্ষায় সর্বমোট ৩০০ নম্বর থাকবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর, মানসিক দক্ষতায় ১০ নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০।
এমসিকিউ পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে।
পিএসসি জানিয়েছে, এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল সরকার। এবারও স্বাস্থ্যখাতে বড় পরিসরে চিকিৎসক নিয়োগের মাধ্যমে সেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed