Main Menu

কানাডায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়ছে হাজারো মানুষ

বৈশাখী নিউজ ডেস্ক: কানাডার মানিটোবা রাজ্যের দাবানল ভয়াবহ আকার ধারণা করেছে। দাবানলের প্রকোপ থেকে বাঁচতে প্রায় ১৭ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

মানিটোবা রাজ্যের প্রধান ওয়াব কিনিউ বলেন, এত বেশি মানুষকে এর আগে মানিটোবা অঞ্চল থেকে সরিয়ে নিতে হয়নি কখনো৷ রাজ্যটির প্রত্যন্ত উত্তরাঞ্চল থেকে সামরিক বিমানের সাহায্যে চালানো হচ্ছে উদ্ধারকাজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের রাজধানী উইনিপেগে।

ওয়াব কিনিউ বলেন, সেখানে ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে বাস্তুহারাদের আশ্রয় দেওয়া হবে। কেন্দ্রীয় সামরিক বাহিনী উদ্ধারকাজে সহায়তা করবে।

অন্যদিকে আলবার্তা রাজ্যেও পৃথক দাবানল তাণ্ডব চালাচ্ছে। অন্তত একটি শহরের সব বাসিন্দারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তেল ও গ্যাস উত্তোলনও বন্ধ আছে।

Share





Related News

Comments are Closed