রাতে দেশের ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগরে একতি লঘুচাপের আশঙ্কার কথা বলে আসছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল মঙ্গলবার সৃষ্টি হতে পারে লঘুচাপটি। পর্যায়ক্রমে এটি নিম্নচাপেও পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, এটি ঘূর্ণিঝড়ে রুপ নেবে কি না, তা এখনও বলা যাচ্ছে না।
এরই মধ্যে আজ সোমবার রাতে ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৬ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এ পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনগত রাত একটার মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির আধিক্য বেশি থাকতে পারে।
Related News
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বৈশাখী নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিকRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ১১ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ওRead More



Comments are Closed