জগন্নাথপুরে ১৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ মে) রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ রোডে অভিযান চালায়।
অভিযানকালে আবুল খায়েরের মালিকানাধীন ‘আহসান ফাস্ট ফুড’ নামক দোকানের ভেতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ১৬০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
গ্রেফতার নারী জগন্নাথপুর গ্রামের আবু আমিন মুন্নার স্ত্রী মোছাম্মৎ সুমি আক্তার সাথী (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed