ভৈরবে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের শুম্ভপুর এলাকার ডোবায় তীব্র দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর।
রোববার (২৫ মে) উপজেলার শিবপুর ইউনিয়নের শুম্ভপুর এলাকার জরুর মোড় আওয়াল মেম্বারের বাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক এমদাদুল কবির।
স্থানীয় বাসিন্দারা জানান, ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শুম্ভপুর জরুর মোড় এলাকার আওয়াল মেম্বারের বাড়ির পাশের একটি ডোবায় ২ থেকে ৩ দিন যাবৎ স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্গন্ধ পান। আশেপাশের বাসিন্দারা ভেবেছিলেন, ডোবায় কোনো পশু মারা গেছে। এর কারণ খুঁজতে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ক্ষতবিক্ষত এক নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক এমদাদুল কবির বলেন, বিকেলের দিকে ৯৯৯-এ খবর পাই শুম্ভপুর জরুর মোড় এলাকায় একটি ডোবার পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed