কানাইঘাটে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তোফায়েল আহমদ স্বপন (৩০) কানাইঘাট উপজেলার কেউটিহাওর গ্রামের খসরুজ্জামানের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) ভোরে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর গ্রামের মসজিদ সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহমদ স্বপনকে হাতে নাতে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ইয়াবাসহ মাদকদ্রব্য এলাকায় নিয়ে এসে বিক্রি করতো।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান স্বপনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed