জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি মদসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থানাধীন হরিপুর উৎলারপার এলাকা থেকে ৯৬ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৬ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করে র্যাব।
আটককৃত মো. শাহীন আহমেদ (২৫) জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎরপার এলাকার মো. শাহজাহান মিয়ার পুত্র।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৪ মে) র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৬ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করতে সক্ষম হয় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed