Main Menu

রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, সিলেটের আওতাধীন ৩৩ কেভি সাবস্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (১৯ মে) নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সিলেট মহানগরের পাশাপাশি বেশ কয়েকটি এলাকা ও গ্রামীণ অঞ্চল বিদ্যুৎবিহীন থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে: মীরের ময়দান, কুমারপাড়া, তালতলা, লালদিঘীরপার, রিকাবীবাজার, দরগাহ গেইট, মদিনা মার্কেট, শাহজালাল উপশহর, মিরেরচক, বনকলাপাড়া, ঝালোপাড়া, তালতলাস্থ কলাপাড়া, সুবিদবাজার পুলিশ লাইন, সুবিদবাজার কুয়ারপাড়, পাঠানটুলা, দরগাহ মহল্লা, আম্বরখানা, কোর্ট পয়েন্ট, চৌহাট্টা, কাজির বাজার, শেখঘাট, টিলাগড়, মেন্দিবাগ, পূর্ব মেন্দিবাগ, হাউজিং এস্টেট, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কাষ্টঘর, মধুবন, নয়াসড়ক, রাজারগলি, রায়েরগলি, গরুর বাজার, আম্বরখানা রোড, বিদ্যুৎ ভবন এলাকা, লাক্কাতুরা, পুলিশ লাইন, বনকলাপাড়া, লালদিঘী পয়েন্ট ও আশপাশের এলাকা।

বিপিডিবি সূত্র জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের www.bpdb.gov.bd ওয়েবসাইট বা সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ অফিসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed