যাদের ভিসার আবেদন বাতিল করবে যুক্তরাষ্ট্র
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তান জন্মদানের উদ্দেশ্যে পর্যটন ভিসার আবেদন করলে তা বাতিল করবে যুক্তরাষ্ট্র। এ ধরনের আবেদন বৈধ নয় বলে জানিয়েছে দেশটি।
শুক্রবার (২৩ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে, কারও ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন। এ ধরনের আবেদন বৈধ নয়।
উল্লেখ্য, মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বিদেশি নাগরিক পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান করেন।
যদিও নির্বাচনের আগে এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।
তবে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টায় নিম্ন আদালতগুলোয় বারবার হোঁচট খেয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
ট্রাম্প এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার পর তার আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের সংগঠন যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এরপর দেশটির বিভিন্ন প্রদেশেও এই আদেশ বাধার মুখে পড়ে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed