Main Menu

দক্ষিণ সুরমায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

বিশেষ সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় দুই সদস্যের ছিনতাইকারী দল এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ ৯৬ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।

ছিনতাইয়ের শিকার গুরুতর আহত ব্যবসায়ী ছাদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি পিরোজপুর আবাসিক এলাকায় বসবাস করে আসছেন।

গত ১২ মে ভোর রাতে তিনি তার কদমতলীস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর এলাকার ইনডোরের সামনে পৌছলে দুজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে জখমের পর টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ছাদ আহমদ অজ্ঞাতনামা দুজনকে আসামী করে দক্ষিণ সুরমা থনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত করছেন এসআই আমির হোসেন।

এ ব্যাপারে এসআই আমির হোসেন জানান, লুন্ঠিত মোবাইল ফোনের সূত্রধরে লোকেশন যাচাই করার পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছেন।

Share





Related News

Comments are Closed