সিলেটে টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১০ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। পুলিশের বক্তব্য- ঘটনাটি রহস্যজনক।
রোববার (১৮ মে) রাত পৌনে ১০টার দিকে মহানগরের ধোপাদীঘিরপার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
জানা যায়, সিলেট মহানগরের জিন্দাবাজারের নেহার মার্কেটের একটি স্বর্ণের দোকানের কর্মচারী হচ্ছেন চালিবন্দর এলাকার বাসিন্দা রনি চক্রবর্তী। তিনি অভিযোগ করেন- রোববার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানের ১০ লাখ ১০ হাজার টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে ধোপাদীঘিরপার এলাকায় বিনোদনী হাসপাতালের সামনে মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে এসব টাকা ও স্বর্ণ তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিষয়টিতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সোমবার রাতে সাংবাদিকদের জানান- অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ওই স্বর্ণের দোকানের মালিক আমাদের বলছেন- এসব টাকা ও স্বর্ণ নিয়ে রনি চক্রবর্তী ঘটনাস্থলে যাওয়ার কথা না, তিনি সেখানে গেলেন কেন- সেটি আগে জানতে হবে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed