কুলাউড়ায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর-রনচাপ পাকা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে রনচাপ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রোববার (১৮ মে) বিকাল ৫টায় রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল), শিবলু মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ গালা ও বিটুমিন সামগ্রী ব্যবহার না করে মাটির স্তরের উপর কার্পেটিং করাসহ নানা অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ঠিকাদার এলাকার লোকদের সাথে খারাপ আচরণ করে। এই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে উক্ত রাস্তার অনিয়ম-দুর্র্নীতির দ্রুত তদন্ত করে সংস্কারের জন্য প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed