কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহনন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে জান্নাত সুমাইয়া (২৩) নামে এক গৃহবধূ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত সুমাইয়া টিলাগড় গ্রামের প্রবাসী মুহিতুর রহমানের স্ত্রী।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা গেছে পারিবারিক কলহ ও প্রবাসী স্বামীর প্রতি অভিমানে গৃহবধূ জান্নাত সুমাইয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed