জৈন্তাপুরে ভারতীয় চোরাচালানের মটর সাইকেলসহ আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়ামাহা আর-১৫ মটর সাইকেল সহ ৩জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৭ মে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা নীল-সাদা রংয়ের ১টি আর-১৫ ইয়ামাহ মটর সাইকেল সহ ৩ জনকে আটক করা হয়। এদিকে পুলিশের অভিযানের টের পেয়ে চোরাচালন মটর সাইকেল বিক্রয়ের সাথে জড়িত চতুর ১জন চোরাকারবারি দৌড়ে পালিয়ে যায়।
মটর সাইকেল সহ আটককৃতরা হলো- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।
আটককৃতরা জৈন্তাপুর মডেল থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ভারতীয় মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অপরদিকে পুলিশ তাদের ব্যবহৃত আরো ১টি মটর সাইকেল জব্দ করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক ১জন আসামি সহ মোট ৪জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় তাদের ৩জনকে আটক দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। জৈন্তাপুরে চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed