বরলেখায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় প্রেমের বিয়ের দেড়বছরের মাথায় শ্বশুড় বাড়ি এলাকার ভাড়া বাসায় আহসান হাবীব রেদওয়ান (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।তিনি উপজেলার বর্নি ইউনিয়নের মনারাই গ্রামের লোকমান হেসেনের ছেলে।
শনিবার সকালে ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে নিহতের স্ত্রী রুবি বেগম থানায় অপমৃত্যু মামলা করেছেন।
জানা গেছে, নিহত রেদওয়ান দেড়বছর আগে প্রেম করে উপজেলার দক্ষিণভাগ গ্রামের আনোয়ার আহমদের মেয়ে রুবি বেগমকে বিয়ে করেন। তারা চাচা শ্বশুড়ের ভাড়া বাসায় বসবাস করছিল। শুক্রবার রাত নয়টার দিকে স্ত্রী রুবি বেগম ঘুমাতে গিয়ে দেখতে পান শয়ন কক্ষের বর্গার সাথে স্বামীর ঝুলন্ত লাশ। স্ত্রীর দাবি আহসান হাবীব রেদওয়ান বসতঘরের কাঠের বর্গার সাথে রশিতে ফাঁস লেগে আত্মহত্যা করেছেন। তবে, আত্মহত্যার কারণ নিশ্চিত করতে না পারায় রেদওয়ানের মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্য দেখা দিয়েছে।
বড়লেখা থানার এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Related News
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More
কমলগঞ্জে গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ইউপি সদস্যের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চোরাই গরু উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারেরRead More



Comments are Closed