বিয়ানীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে দক্ষিণ বাজার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভায় মিলিত হয়। স্থানীয় জুলাই ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পার হলেও দেখি আওয়ামী লীগের বিচারের কোনো কাজই হয়নি। আমাদের চোখের সামনে দিয়ে খুনিরা বিদেশে চলে যাচ্ছে। প্রশাসনের ভাইয়েরা বসে বসে নাটক সাজাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই-আগস্টে যে অভ্যুত্থান ছাত্র-জনতা করেছিল, এখনো সেই ছাত্র-জনতা ঘরে ফিরে যায়নি।
Related News
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More



Comments are Closed