একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১০ মে) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে এক লাখ ৭০ হাজার ৭৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা রোববার (১১ মে) থেকে কার্যকর।
এর আগে, সবশেষ গত ৮ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
Related News
সফটওয়্যার জটিলতায় এক সপ্তাহ অচল সঞ্চয়পত্রের কার্যক্রম, ভোগান্তিতে গ্রাহকরা
বৈশাখী নিউজ ডেস্ক: সঞ্চয়পত্রের সফটওয়্যারে জটিলতা দেখা দেওয়ায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সঞ্চয়পত্রের সবRead More
পুরোনো স্বর্ণ বিক্রি ও বদলে নতুন নিয়ম!
বৈশাখী নিউজ ডেস্ক: পুরোনো স্বর্ণ বিক্রি ও বদলের নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed