ছাতকে বাসচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাসচাপায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে ) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়কে এই দূর্ঘটনা ঘটেছে।
নিহত হোসাইন আহমদ (১১) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মো. নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে এনা পরিবহনের সুনামগঞ্জ গামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭)পথচারী ওই শিশু’কে চাপা দিয়ে পিষ্ট করে দ্রুত চলে গেছে। পরে দুর্ঘটনা ঘাতক বাসটি পুলিশ শান্তিগঞ্জ এলাকায় আটক করেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed