সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে নির্মাণের দাবি
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ চত্বরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে জেলার বিভিন্ন উপজেলার আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদল নেতা মুফাসসির আহমেদ রিয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতা মাওলানা রমজান আলী, ব্যবসায়ী মো. ময়না মিয়া, আব্দুল লতিফ, ইছমতপাশা, জামির মিয়া, আব্দুল কাইয়ূম, ওয়াকিব মিয়া, সালেহ আহমদ লিটান, ফরুখ মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল ওজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া, মনসুর মিয়া, মূরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিছবাহ আহমদ, তাকিন, মাহিন, মাহি, বাহরিয়া, জাহেদ সহ প্রমূখ।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed