Main Menu

সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকাল পৌনে ছয়টায় দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থা নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশে ঘিরে রাখে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, গত আগস্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এ সময় আশপাশের মসজিদগুলোতে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

Manual7 Ad Code

গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি। যখনি নারায়ণগঞ্জে কোনো হত্যাকাণ্ড ঘটেছে তখনি প্রতিবাদ করেছি। নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা হলো।

Manual6 Ad Code

এ সময় তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

এদিকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বি বি রোডের কালীর বাজার এলাকায় উত্তেজিত জনতা পটকা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

Manual5 Ad Code

এর আগে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকে বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code