জৈন্তাপুরে পুকুর থেকে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ববাজার এলাকা থেকে মাথাবিহীন অর্ধগলিত অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। শুক্রবার (৯ই মে) দুপুর আড়াইটার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার (৯ই মে) জৈন্তাপুর উপজেলার পূর্ববাজার এলাকার বড়পুকুর থেকে ভাসমান মাথাবিহীন অর্ধগলিত অবস্থায় নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। জৈন্তাপুর থানাপুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বড়পুকুর থেকে ভাসমান মাথাবিহীন অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মৃতদেহটি নবজাতক শিশুর। নবজাতকের মাথার অংশ পঁচে-গলে দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় লোকজনের ধারণা হচ্ছে মৃত অবস্থায় জন্ম নেয়া শিশুটি কেউ পুকুরে ফেলে যায়।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed