কোম্পানীগঞ্জ থেকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকা থেকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ একজন যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৮ মে) সকালে কোম্পানীগঞ্জ থানার গৌরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবক মামুন হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকার ছমির উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান থাকবে।’
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed