সিলেট সীমান্তে উত্তেজনা, পণ্ড জরিপ কার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্তের নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কার্য পণ্ড হয়ে গেছে স্থানীয়দের বিক্ষোভের মুখে।
বুধবার (৮ মে) সকালে এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, জরিপ কার্য সম্পাদন করতে পারেনি বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী মাঠটি ভারত পেয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়।
এর এক পর্যায়ে , আজ সকাল এগারোটার দিকে বিএসএফ ও বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ১২৭৮- ৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান।
এসময়, সীমান্তবর্তী বাংলাদেশীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ দলটিকে বাধা দেয়। ঘটনাস্থল ত্যাগ করে যৌথ জরিপ দল।
পরে বিজিবি উত্তেজিত লোকজনকে শান্ত করে। সীমান্ত থেকে সরে যায় বিএসএফ ও জরিপকারী দলের সদস্যরা।
তিনি বলেন, ‘বিএসএফ ও বিজিবির নিয়মিত যৌথ সীমান্ত জরিপ চলাকালীন সময়ে এই মাঠটি যে ভারতের অংশ তা সাধারণ মানুষ বুঝতে পারেননি। তারা ধরে নিয়েছেন যে মাঠটি ভারত নিয়ে যাচ্ছে, এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’
তিনি আরও বলেন, পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যৌথ জরিপ দল পরবর্তিতে জরিপকার্য পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, খেলার মাঠটি অপদখলীয় জায়গা হিসেবে চিহ্নিত। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফ এর টহল কার্যক্রম অব্যাহত আছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed