শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্সোনাল অফিসার (পিও) এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।
বুধবার (৭ মে) রাত ১০টার দিকে ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা এস এম মিজানুর রহমান মিজানকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed